Friday, April 3, 2026

অতিমারির দাপট থেকে বাঁচতে সোনার মাস্ক? আজব কাণ্ড পুনেতে

Date:

Share post:

অতিমারির হাত থেকে কি বাঁচা যাবে সোনা বা রুপোর মাস্ক পরলে? এর কোনো উত্তর নেই। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল, এক ব্যক্তি একটি রুপোর মাস্ক পরে ঘুরছেন। এ বার মহারাষ্ট্রের পুনে জেলার পিম্প্রি ছিন্দওয়াড়ার শঙ্করের কাণ্ড দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। তিনি বানিয়েছেন সোনার মাস্ক।

শঙ্কর জানান, সোনার এই মাস্ক খুবই পাতলা। এর ওপরে খুব সূক্ষ ছিদ্র করা রয়েছে। শ্বাস নিয়ে কোনও অসুবিধে হবে না। তবে বুঝতে পারছি না করোনা আটকাতে এই মাস্ক কোনও কাজ দেবে কিনা।

জানা গিয়েছে, ছোটবেলা থেকেই সোনার গহনার প্রতি সাংঘাতিক আকর্ষণ শঙ্করের। হাতের দশ আঙুলে আংটি, কব্জিতে সোনার ব্রেসলেট, গলায় সোনার চেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ব্যক্তির রুপোর মাস্ক পরে ঘোরার ভিডিও দেখেই তার সোনার মাস্ক পরার কথা মাথায় আসে। কারিগরদের সঙ্গে কথা বলে তিনি এক সপ্তাহের মধ্যে মাস্ক তৈরি করে ফেলেন। সোনার এই মাস্ক তৈরি করতে তার মোট খরচ হয়েছে ২.৮৯ লাখ টাকা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...