Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি-ট্রাফিক

Date:

Share post:

ফের করোনার কবলে পুলিশকর্মী। করোনা আক্রান্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি-ট্রাফিক ধৃতিমান সরকার। তবে তাঁর কোনও উপসর্গ নেই। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। স্ত্রী, বাড়ির পরিচারিকা, নিরাপত্তারক্ষী, গাড়িচালক-সহ ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

‘বন্দে ভারত মিশন’-এ বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ অফিসার। যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর কাজের তদারকি করছিলেন তিনি। উপসর্গ না থাকলেও লালা রসের পরীক্ষা করানো হয়। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত, বিধাননগর সাইবার সেল এবং উত্তর থানায় করোনা সংক্রমণ বেশি। সাব ইনস্পেক্টর, কনস্টেবল-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী, আধিকারিক করোনা আক্রান্ত। অন্যদিকে বিধাননগর পূর্ব থানার পুলিশ ব্যারাকের ৫ জনকে এক সপ্তাহ আগেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...