Tuesday, March 31, 2026

ফের পথ দেখালো কেরল, মহামারি রুখতে আগামী ১ বছরের জন্য কড়া পদক্ষেপ

Date:

Share post:

ফের পথ দেখাচ্ছে কেরল৷

গোষ্ঠী সংক্রমণ রুখতে আগামী এক বছরের জন্য
বাধ্যতামূলক গাইডলাইন প্রকাশ করলো কেরল সরকার৷ এই গাইডলাইন অমান্য করলে ১০ হাজার টাকা জরিমানা এবং ২ বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে৷ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হতে পারে, এমন আশঙ্কা থেকেই এভাবে কড়া পদক্ষেপ করল কেরল সরকার৷ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে জারি করা এই নতুন গাইডলাইন বহাল থাকবে আগামী ১ বছর অথবা পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত৷ Epedemic Disease Act সংশোধন করে এই গাইডলাইন নির্দিষ্ট করা হয়েছে৷

নতুন নির্দেশিকা অনুযায়ী-

🔺 পাবলিক প্লেসে, কর্মস্থলে, যানবাহনের মধ্যে এবং মানুষ সমবেত হয় এমন জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক৷

🔺 বনধ, ধরনা, প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করতে হলে সরকারের থেকে আগাম অনুমোদন নিতে হবে৷

🔺 অনুমোদন পেলেও ১০ জনের বেশি এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারবেন না৷

🔺 সরকারি অনুমতি ছাড়া এ ধরনের যে কোনও কর্মসূচি ‘বেআইনি’৷

🔺 রাস্তা, ফুটপাতে বা প্রকাশ্য স্থানে থুতু ফেলা যাবে না৷

🔺 প্রকাশ্য স্থানে এবং কোনও অনুষ্ঠানে সবসময় ৬ ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

🔺 যে কোনও দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে একসঙ্গে ২৫ জনের বেশি থাকতে পারবেন না৷

🔺 দোকানে গ্রাহকদের প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে৷

🔺 বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি জড়ো হতে পারবে না৷

🔺 শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে ২০ জনের বেশি জড়ো হওয়া যাবে না৷

🔺 দু’ক্ষেত্রেই প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

এই নির্দেশগুলি আগামী ১ বছর অথবা পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে৷

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...