Wednesday, April 8, 2026

কলকাতায় সাইকেল চালানোর ৬টি রুট চূড়ান্ত

Date:

Share post:

কলকাতায় সাইকেল চালানোর ৬টি রুট বা সাইক্লিং জোন চূড়ান্ত হলো৷ আরও ৬টি রুট চিহ্নিত করার কাজ চালাচ্ছে বেসরকারি এক সংস্থা৷

আপাতত চূড়ান্ত হওয়া ৬টি রুট বা সাইক্লিং জোন হলো :

◾হাওড়া থেকে ধর্মতলা

◾বেহালা-ধর্মতলা

◾বেহালা-সেক্টর ফাইভ

◾ধর্মতলা থেকে সল্টলেক

◾শিয়ালদহ থেকে ধর্মতলা

◾খিদিরপুর-হাওড়া

কলকাতা পুরসভার সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, শহরে ‘ডেডিকেটেড সাইকেল ট্র্যাক’ তৈরি করতে প্রতি রাস্তায় অন্তত দু’শতাংশ জায়গা প্রয়োজন। যে রুটগুলি প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, সেখানে কোন কোন রাস্তা দিয়ে সাইকেল চলবে, কোথায় কোথায় কীভাবে ক্রসিং লাইন টানা হবে, সেটা খতিয়ে দেখছে সমীক্ষক সংস্থা। সেই সব রাস্তা থেকে প্রয়োজনে পার্কিং লট সরানো হবে। পাশাপাশি সেইসব রাস্তার কিছু অংশে হকারদের দু’দিকের বদলে একদিকে সারিবদ্ধভাবে বসানোর ব্যবস্থা করবে প্রশাসন।
পথচারীদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...