Saturday, June 13, 2026

সীমান্ত সঙ্ঘাতের প্রভাব আমিরের ছবিতেও!

Date:

Share post:

লকডাউন এবং করোনা সংক্রমণের প্রভাব পড়েছে চলচ্চিত্র জগতে। এবার ভারত-চিন সংঘর্ষের প্রভাব পড়ল আমির খানের নতুন ছবিতে। আমির-করিনা অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’-র লাদাখে শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমির এবং তাঁর টিম।

এই ছবির প্রযোজক আমির এবং তাঁর স্ত্রী কিরণ। করোনার জেরে ইতিমধ্যে ক্ষতি হয়েছে। ছবির বিরাট অংশের শুটিং হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, লাদাখের বদলে ছবির শুটিং শিডিউল বদলে হতে পারে কার্গিলে।

১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ছবি ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ছবিটি। চলতি বছর বড়দিনেই ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আদৌ তা সম্ভব কি না তা নিয়ে সন্দেহ ডানা বেঁধেছে। তবে শুধু ভারত-চিন সংঘর্ষ নয় আমির ঘনিষ্ঠ সূত্রে খবর, করোনার কারণে শুটিং শুরু করা ঠিক হবে কিনা সে বিষয়েও কথাবার্তা হয়েছে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...