Monday, April 6, 2026

চেন ম্যানের যাবজ্জীবন : ৫-৭ মিনিটে খুন, খুনের পর মৃতের সঙ্গে যৌন সঙ্গম!

Date:

Share post:

চেন ম্যান কামরুজ্জামানের ফাঁসির নির্দেশ। সোমবার কালনা আদালতের বিচারক তাঁর ফাঁসির নির্দেশ দিয়েছেন। কালনার এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত। দীর্ঘ এক বছর ধরে এই মামলার শুনানি চলে।

গ্রেফতার হওয়ার পর কামরুজ্জজামানের জবানবন্দি পুলিশকে অবাক করে দেয়। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সে খুন করত। আক্রমণের লক্ষ্যবস্তু ছিল মহিলারা। তাদের মাথায় রড দিয়ে আঘাত করত। এক আঘাতেই মৃত্যু হতো নিশ্চিত। আজ যে মহিলারা দাঁড়িয়ে থাকতেন, তাদের পিছন দিক থেকে আক্রমণ করে লোহার চেনে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করত। বিকৃতি এমন পর্যায়ে ছিল যে অনেকক্ষেত্রে খুনের পর সেই মহিলার সঙ্গে যৌনসঙ্গমও করতো। হাতের কাছে গয়না কিংবা টাকা-পয়সার যা পেতো তাই নিয়ে চম্পট দিত। কিন্তু সামান্য অর্থের জন্য এভাবে খুন করার ঘটনা অবাক করেছে তদন্তকারীদের। মূলত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মহিলাদের টার্গেট করতো। এই কারণে গ্রামের দিকে বেশিরভাগ টার্গেট করতো। কালনার নাবালিকাকেও এইভাবে ধর্ষণ করে খুন করে।

চেয়ারম্যানের খুন করতে যাওয়ার সময় পোশাক ছিল অদ্ভুত। প্যান্ট শার্ট পরতো। মাথায় হেলমেট পড়ে লাল কালো বাইকে বের হতো। যে বাড়িতে অপারেশন চালাবে সেই বাড়িতে আগে গিয়ে রেইকি করে আসতো। দেখে নিতো যে মহিলাকে টার্গেট করেছে সে কখন একা থাকে। সুযোগ বুঝে কাজ সারত। মূলত দুপুর কিংবা বিকেলে অপারেশন সারত।

পুলিশ তদন্তে নেমে প্রথমে কিছুই ঠাওর করতে পারছিল না। জানতে পারে বাইক, লাল হেলমেট আর গাড়ির পিছনে নাইলন দড়ির কথা। সিসিটিভি ফুটেজে দেখা শুরু হয়, পাওয়াও যায়। এই ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। শেষে বুলবুলিতলা ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার ব্যাগে লোহার চেন পেতেই চিহ্নিত করে কামরুজ্জামানকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...