Tuesday, March 24, 2026

কেন্দ্রের জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ৫৮ ওয়ার্ড তৃণমূলের সভা

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী পদক্ষেপের প্রতিবাদে সোমবার থেকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ধারাবাহিক কর্মসূচির রূপরেখা স্থির করে দিয়েছেন৷ দলের নির্দেশে এদিন পূর্ব কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডে পেট্রোল, ডিজেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, রেলে কর্মী সঙ্কোচন, বেসরকারি সংস্থাকে যাত্রী ট্রেন চালানোর সুযোগ দেওয়া, কোল ইন্ডিয়া, সমবায় ব্যাঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে মহামারি বিধি মেনেই৷ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা বর্তমান প্রশাসক স্বপন সমাদ্দারের নেতৃত্বে এই প্রতিবাদ সভায় ছিলেন মধ্য কলকাতা যুব তৃণমূলের সহ সভাপতি নয়ন খটিক -সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ স্বপন সমাদ্দার জানিয়েছেন, দলের নির্দেশে এই কর্মসূচি চলবে ১০ জুলাই পর্যন্ত৷
১১ জুলাই থেকে পরবর্তী তিনদিন রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির প্রচার করা হবে৷

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...