Tuesday, April 7, 2026

বিকাশকে খুঁজে পেতে পুরস্কার মূল্য ঘোষণা উত্তরপ্রদেশ পুলিশের

Date:

Share post:

কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে খুঁজে পেতে পুরস্কার মূল্য ঘোষণা করল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাশের খোঁজ দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে ২. ৫ লক্ষ টাকা।

বৃহস্পতিবার গভীর রাতে বিকাশকে পাকড়াও করতে যায় পুলিশ। ওই অভিযানে আটজন পুলিশকর্মীকে একসঙ্গে এনকাউন্টার করে খুন করে বিকাশ দুবে। এরপরই বেপাত্তা হয়ে যায় উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী। ইতিমধ্যেই স্পেশাল টাস্কফোর্স গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের সমস্ত সীমানা। উত্তরপ্রদেশ সহ অন্যান্য জায়গায় বিকাশের খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে, বিকাশের খোঁজে নেপাল সীমান্ত পৌঁছেছে পুলিশ। খুন, অপহরণ দাঙ্গা সহ বর্তমানে ৬০ টি মামলা চলছে বিকাশের বিরুদ্ধে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...