Monday, April 6, 2026

মোদির ব্যর্থতা নিয়ে পড়বে ছাত্ররা, কটাক্ষ রাহুলের

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকারের তিন ব্যর্থতা পড়ানো হবে হার্ভার্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুলে। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর ভাষণের অডিও ক্লিপ পোস্ট করেছেন তিনি। এই ব্যর্থতার তালিকায় রয়েছে কোভিড ১৯, নোটবন্দি আর জিএসটি- র নাম।

কংগ্রেসের বক্তব্য, প্রথম ভুল ২০১৬ সালের নোটবন্দি এবং দ্বিতীয় ভুল ২০১৭ সালের জিএসটি। কোভিড ১৯ মোকাবিলায় তৃতীয় ভুল করেছেন মোদি। কংগ্রেস নেতার পোস্ট করা অডিওতে শোনা যাচ্ছে মোদি বলছেন, “মহাভারতের যুদ্ধ জিততে লেগেছিল ১৮ দিন। কোভিডের বিরুদ্ধে যুদ্ধ জিততে লাগবে ২১ দিন।” একইসঙ্গে জনতা কার্ফুর ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের সম্মানে প্রদীপ জ্বালানোর কথা প্রধানমন্ত্রী বলছেন তাও শোনা যাচ্ছে অডিওতে।

প্রসঙ্গত, রবিবার রাশিয়াকে পিছনে ফেলে আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে তিন নম্বরে ওঠে ভারত। ভারতের আগে আছে ব্রাজিল ও আমেরিকা। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ। আমেরিকায় আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষেরও বেশি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...