Saturday, June 20, 2026

রাত পোহালেই দীর্ঘ অপেক্ষার অবসান, ১১৭ দিন বাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

Date:

Share post:

একদিকে করোনা মহামারি, অন্যদিকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বজুড়ে লকডাউন। এই সবকিছুর বাধা কাটিয়ে ১১৭ দিন পর ফের বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চ।

মাত্র আর কয়েক ঘণ্টার অপেক্ষা। দুনিয়াজুড়ে ক্রিকেটপ্রেমীদের আনন্দ-বিনোদন দিতে চলেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। আগামীকাল, ৮ জুলাই বুধবার থেকে শুরু সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে ইংল্যান্ডের সাউদাম্পটানের হ্যাম্পশায়ারে। ভারতীয় সময় ঠিক দুপুর ৩টে ৩০ মিনিটে শুরু হবে বাইশ গজের লড়াই।

উল্লেখ্য, লকডাউনের পর এটিই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট তো দূরস্ত, মার্চের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচই খেলা হয়নি বিশ্বের কোনও প্রান্তে। অবশেষে লকডাউনের বাধা কাটিয় করোনা মহামারি আবহের মধ্যেই শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। যা নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...