Saturday, June 20, 2026

হংকং নিয়ে তুঙ্গে বিতর্ক, ব্রিটেনকে হুঁশিয়ারি চিনের

Date:

Share post:

হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন নিয়ে ব্রিটেনের সঙ্গে চিনের পারদ তুঙ্গে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাতেই ক্ষিপ্ত চিন। লন্ডনে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লিও জিয়াওমিং ব্রিটেনকে হংকং নিয়ে নাক না গলানোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, “হংকংয়ের বাসিন্দাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে ব্রিটেন। এইভাবে নাক গলাচ্ছে ব্রিটেন।অনুরোধ করছি এই ধরণের কাজ করবেন না। না হলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে।” একইসঙ্গে, ব্রিটেনে ৫ জি পরিষেবা নিয়ে চিনা সংস্থা হুয়েইয়ের বরাত বাতিল নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন লিও জিয়াওমিং।

হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন পাশ করেছে চিনের শি জিংপিং সরকার। অভিযোগ, হংকংয়ের বাসিন্দাদের স্বাধীনতা এই আইনের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে। লিও জিয়াওমিং বলেন, “আমাদের অধিকার কতটা তা আমরা জানি। নিজেদের অধিকারের সীমা পেরোয়নি। হংকং নিয়ে ব্রিটেনের অযথা আগ্রহ উচিত নয়। হংকংয়ের বাসিন্দাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে ব্রিটেন। এই প্রস্তাব ব্রিটেন পুনর্বিবেচনা করবে বলে আশা করছি।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...