Saturday, June 20, 2026

শিক্ষক নিয়োগের আভাস! শূন্যপদ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু বিকাশ ভবনে

Date:

Share post:

নতুন করে শিক্ষক নিয়োগের পথে একধাপ এগোতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের কাছ থেকে শূন্যপদের হিসাব নিতে শুরু করেছে বিকাশ ভবন। ২০১৮ সালের ৮ মার্চ থেকে স্কুলগুলিতে কত শূন্যপদ তৈরি হয়েছে তা জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে জানতে চেয়েছে শিক্ষা দফতর। একই সঙ্গে কত শিক্ষাকর্মীর পদ খালি আছে তাও জানাতে হবে সরকারকে।

বিকাশ ভবন সূত্রে খবর, এই তথ্য সংগ্রহ এসএসিসি-র বিজ্ঞপ্তি জারির অন্যতম লক্ষণ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্রের খবর। মূলত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হতে পারে।একই সঙ্গে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার ক্ষেত্রেও শিক্ষক নিয়োগ হবে। অনলাইন আবেদনের ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশন।

এদিকে একাধিক মামলার কারণে এখনও উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর আপোস করতে চাইছে না রাজ্য সরকার। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শূন্যপদ অনুযায়ী নতুন করে নিয়োগের পথে এগোচ্ছে সরকার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...