Saturday, June 20, 2026

বিধানসভায় শ্যামাপ্রসাদ-স্মরণে গরহাজির বিজেপি, উঠছে প্রশ্ন

Date:

Share post:

সংক্রমণের আবহেও রাজ্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন।কিন্তু প্রায় কোনও রাজনৈতিক দলই এই অনুষ্ঠানে যোগ দেয়নি৷

ঘটা করে রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ-জন্মদিবস পালন করলেও বিধানসভার অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপিকে৷ বিজেপি যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, সেই ব্যাপারে নিশ্চিতই ছিল সকলে। কিন্তু বিজেপি এই অনুষ্ঠান কেন এড়িয়ে গেলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ জানা গিয়েছে, বাম এবং কংগ্রেসের তরফে অধ্যক্ষকে আগাম জানানো হয়েছিল যে,রাজনৈতিক কারণ তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। ওদিকে ছিলেন না তৃণমূল কংগ্রেসের কোনও বিধায়কও৷

প্রশ্ন উঠেছে, রাজ্যে শোরগোল তুলে একাধিক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ- জন্মদিবস পালন করলেও আশ্চর্যজনকভাবে বিজেপির পক্ষ থেকে কেন কেউ বিধানসভায় শ্রদ্ধা নিবেদন করলেন না? কোন কারনে তারা এড়িয়ে গেলো বিধানসভার মতো জায়গায় শ্যামাপ্রসাদ- স্মরণ অনুষ্ঠান ! এ প্রসঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা-র বক্তব্য, “আমরা যারা উত্তরবঙ্গে থাকি, আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তবে আমি তৃণমূল থেকে আমাদের দলে আসা বিধায়ক দুলাল বরকে এই দায়িত্ব দিয়েছিলাম। তিনি কেন যেতে পারলেন না, তা খোঁজ করে দেখতে হবে।”
দলের তরফে পরিষদীয় নেতা দায়িত্ব দিলেও, তিনি কেন বিধানসভায় গেলেন না, এর উত্তরে দুলাল বরের সাফাই, “আমাকে এদিন যখন এ কথা জানানো হয়, তখন আর বিধানসভায় পৌছানোর সময় ছিল না। তাছাড়া আমি এদিন বহু শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়েছি। তাই নতুন করে শ্রদ্ধা জানানোর কিছু ছিল না।”

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...