Friday, June 19, 2026

করোনায় ‘মডেল’ মুখ্যমন্ত্রী বিজয়ন চরম বিপাকে, সোনা পাচারে নাম জড়াল সরকারের!

Date:

Share post:

সোনা পাচার কাণ্ডে নাম জড়িয়ে গেল কেরলের সিপিএম সরকারের। সোনা পাচারের অভিযোগে বাম সরকারের প্রধান সচিব এম শিবশঙ্করকে বরখাস্ত করা হয়েছে। এই আইএএস অফিসার ছাড়াও সরিয়ে দেওয়া হয়েছে সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের আর এক মহিলা কর্মী স্বপ্না সুরেশ। কেরলের রাজ্য প্রযুক্তি পরিকাঠামো লিমিটেডের কাজ করতেন স্বপ্না তাকেই মূল অভিযুক্ত বলা হচ্ছে। দু’জনের বিরুদ্ধে অভিযোগ বিদেশ থেকে সোনার চোরাচালান কাণ্ডে তারা যুক্ত। চোরাচালানের মত গর্হিত অপরাধে কোনও রাজ্যের শীর্ষ আধিকারিকের অভিযুক্ত হওয়া এই প্রথম। ফলে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। বিরোধীরা এই ঘটনায় সভাপতি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, মহিলা কীভাবে চাকরি পেয়েছেন তা তাঁর জানা নেই। অন্তত তিনি তাঁর চাকরিতে নিয়োগ করেননি। পদাধিকার বলেই রাজ্য প্রযুক্তি পরিকাঠামো লিমিটেডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর প্রধান সচিব। আর এই কারণেই শিবশঙ্করকেও সরে যেতে হয়েছে।

স্বপ্না এবং শিবশঙ্করের বিরুদ্ধে অভিযোগ, রবিবার তিরুবনন্তপুরম বন্দর থেকে ৩০ কেজি সোনা বাজেয়াপ্ত করেছিল কাস্টমস। যার মূল্য ১৫ কোটি টাকা। এই সোনা ডিপ্লোম্যাটিক কার্গো জাহাজে আনা হয়। ইউএই-র দূতবাস থেকে ওই সোনা ভারতে আসে। প্রথমে গ্রেফতার করা হয় শরিৎ কুমার নামে জনৈককে, যে একসময় ইউএই-র দূতাবাসে পিআরও-র কাজ করতো। শরীৎকে জেরা করতে স্বপ্নার নাম আসে। স্বপ্না একসময় ওই দূতাবাসই কাজ করতো। যদিও স্বপ্না ফেরার। ইউএই দূতাবাস অবশ্য সব দায় অস্বীকার করেছে। তদন্তে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...