Friday, June 19, 2026

মাস্ক, স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে সরিয়ে দিলো কেন্দ্র

Date:

Share post:

করোনা সংক্রমণ কমে গিয়েছে, এমন কোনও তথ্য এখনও নেই৷ কেন্দ্র নানাভাবে প্রচার করছে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক৷ মাস্ক ছাড়া বাইরে বেরোনো শাস্তিযোগ্য অপরাধ৷ নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হচ্ছে প্রশাসনের তরফে৷

সেইভাবেই নিজেদের বাজেট ঠিক করেছেন দেশবাসী৷ মাসিক খরচের তালিকায় ঢুকেছে এই দুই রক্ষাকবচ৷ নিম্নবিত্ত মানুষও যেভাবেই হোক কিনছে মাস্ক৷

আর ঠিক সেই পরিস্থিতিতেই মাস্ক ও স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে সরিয়ে দিলো কেন্দ্রীয় সরকার৷

ভারতে সংক্রমণ শুরুর পরই মাস্ক এবং স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকাভুক্ত করেছিল কেন্দ্রীয় সরকার৷ এবার থেকে আর তেমন থাকছে না৷

অত্যাবশ্যকীয় পণ্যের তালিকাভুক্ত হওয়ায় মাস্ক এবং স্যানিটাইজার মজুত এবং কালোবাজারি বন্ধ করা সম্ভব হয়েছিল৷ কিন্তু ফের মাস্ক এবং স্যানিটাইজারকে সাধারণ পণ্যের আওতায় নিয়ে আসায় এই দু’টি জিনিসেরই দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে৷

কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছিলেন, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে ২, ৩ প্লাই মাস্ক এবং এন ৯৫ মাস্ককে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকাভুক্ত করা হয়েছিল৷ ৩০ জুন, ২০২০ পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর ছিল৷

সংক্রমণ বৃদ্ধির পর দেশে প্রথম দিকে অধিকাংশ বিক্রেতার কাছেই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ছিলো না৷ আবার চড়া দাম নেওয়ার অভিযোগও উঠছিল৷ সেই কারণেই মজুতদারি এবং কালোবাজারি ঠেকাতে এই জিনিসগুলিকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকাভুক্ত করা হয়৷

নরেন্দ্র মোদি সরকারের বক্তব্য, বর্তমানে জোগান অনেক স্বাভাবিক হওয়ায় এবং বাজারে মাস্ক এবং স্যানিটাইজারের সরবরাহ ঠিকঠাক থাকায় এগুলিকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকার বাইরে আনা হলো৷

কেন্দ্রের এই সিদ্ধান্তে ফের মাস্ক এবং স্যানিটাইজারের দাম বৃদ্ধির আশঙ্কা শুরু হয়ে গিয়ছে সাধারণ মানুষের মধ্যে৷

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...