Friday, June 19, 2026

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজ্যজুড়ে শুরু লকডাউন পাঠশালা

Date:

Share post:

করোনা সংক্রমণ এবং লকডাউনের প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। এই অবস্থায় পঠন-পাঠন ব্যাহত হচ্ছে পড়ুয়াদের। তাই ‘বিশ্বে আজ মহামারী তাই শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি’ এই আদর্শকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র ও রাজ্য প্রাথমিক ক্রীড়ার চিফ কো অর্ডিনেটর প্রাথমিকভাবে আদিবাসী এলাকাগুলিতে গাছ তলায় পাঠশালা চালু করেন।

অশোক রুদ্রের নেতৃত্বে প্রাথমিক ও মাধ্যমিকস্তর একত্রিত হয়ে লকডাউনে পাঠশালা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর ব্লকের প্রান্তিক আদিবাসী গ্রাম ধেনুয়াতে। পূর্ব বর্ধমান জেলায় তপন পোড়েল, আবু বক্কর, অনিমেষ গুপ্ত, সচিন সিংহ ও নদীয়া জেলায় জয়ন্ত সাহা, সান্টু ভদ্র, উত্তর দিনাজপুরে গৌরাঙ্গ চৌহান প্রমুখদের উদ্যোগে এলাকার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে লকডাউন পাঠশালা। জঙ্গলমহলের শালবনী ব্লকে প্রান্তিক রাধামোহনপুর আদিবাসী বিদ্যালয়ে নিয়মিত অলচিকি ও বাংলা ভাষায় চলছে লকডাউন পাঠশালা তন্ময় সিংহ ও সহ শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে।

একই সঙ্গে রাজ্যজুড়ে শিশুদের পুষ্টি সামগ্রী দিয়ে, কখনও খেলাধূলার সামগ্রী দিয়ে এই দীর্ঘ লকডাউনে তাদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের প্রচেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, “বিপদের সময় পাশে থাকার বার্তা দিয়ে বাংলার শিক্ষক কূল মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ তৈরি করছেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন।” নিয়মিত চাল ও আলুর সাথে সঙ্গে ডাল ও স্যানিটাইজার দিয়ে তোমাদের পাশে থাকার জন্য তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। অশোক রুদ্র বারেবারে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্য কমিটি,জেলা কমিটি,চক্র কমিটি থেকে সাধারণ শিক্ষক শিক্ষিকাদের।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় লকডাউনে স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানিয়েছিলেন ছাত্র ছাত্রীদের বাড়িতে পৌঁছে যেতে। এই আবেদনে সাড়া দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বলে অশোক রুদ্র জানিয়েছেন।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...