Friday, June 19, 2026

রক্ত দিয়ে লাদাখ সীমান্তে শহিদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন কলকাতার বৌদ্ধ ভিক্ষুদের

Date:

Share post:

লাদাখ সীমান্তে চিনের অন্যায় আগ্রাসন। এবং নিরস্ত্র বীর ভারতীয় জওয়ানের উপর লাল ফৌজের আকস্মিক হামলার

ঘটনাকে ধিক্কার জানালো কলকাতার সমোবধি বৌদ্ধ বিহার। একইসঙ্গে এই ধর্মীয় প্রতিষ্ঠান রক্তদানের মাধ্যমে ২০ জন বীর শহিদ জওয়ানকে শ্রদ্ধা নিবেদন করলো।

টালিগঞ্জ সমোবধি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ড. অরুণজ্যোতি ভিক্ষু এদিন জানিয়েছেন, “আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে করোনা সঙ্কট, অন্যদিকে লাদাখ সীমান্তে চিনের অন্যায় আগ্রাসন-আক্রমণ। যেখানে আমাদের ভারতীয় বীর জওয়ানরা শহিদ হয়েছেন। এই জওয়ানরাই আমাদের দেশকে রক্ষা করছেন। তাঁরা নিজেদের পরিবার-পরিজন ছেড়ে ভারতমাতার রক্ষার উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করেছেন। আজ আমরা সেই সকল বীর সেনাদের শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন।”

টালিগঞ্জের বৌদ্ধ বিহার থেকে সমস্ত ভিক্ষুরা এদিন লাদাখ সীমান্তে শহিদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে, মালা দিয়ে এবং সংকীর্তন করে তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।

পাশাপাশি ড. অরুনজ্যোতি ভিক্ষু আরও জানিয়েছেন, এদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁরা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছেন। কারণ, যে সমস্ত ভারতীয় জওয়ান দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁরা নিজের রক্ত দিয়ে ভারতমাতাকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই সেই সমস্ত জওয়ানদের জন্য আজ তাঁরা রক্তদান শিবিরে রক্ত দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...