Monday, April 6, 2026

দুর্ঘটনা কমেছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ -এর জন্য, মন্তব্য ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মার

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনা কমেছে উত্তর ২৪ পরগনায় । আর এটা সম্ভব হয়েছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযানের জন্য । শেষ ৬ মাসে দুর্ঘটনা ঘটেছে ৩৩ টি। বুধবার এমনটাই জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারভিযানের চতুর্থ বর্ষ পূর্তিতে ডানলপ মোড়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি এই অভিযানকে আরও ব্যাপকভাবে প্রচারের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন বরাহনগরের বিধায়ক তথা পরিকল্পনা-উন্নয়ন দফতরের মন্ত্রী তাপস রায়, বেলঘরিয়া থানার আইসিসি রঞ্জন রুদ্র, কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা সহ পুলিশের শীর্ষ কর্তারা । দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে দুর্ঘটনার কারণ নির্ণয়ের মাধ্যমে তা রোধ করার জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করার পক্ষে সওয়াল করেন মন্ত্রী তাপস রায়। এই প্রচারাভিযানের জন্য সোশাল মিডিয়া অপরিহার্য ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রায় ২৫০ পুলিশ কর্মীরা একটি বাইক মিছিলে অংশ নেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ২০১৩ সালের ৮ জুলাই, গোটা রাজ্য জুড়ে জনস্বার্থে চালু করেন এই অভিযান। শুধু যে খোদ কলকাতায় নয়, শহরতলিতেও পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বেশি। পুলিশ দুর্ঘটনা-প্রবণ এলাকায় ক্যামেরা বসিয়েছে, ট্রাফিক পুলিশকে আরও সরঞ্জাম এবং মোটরবাইক সরবরাহ করছে সরকার।
এদিনের অনুষ্ঠানেও পুলিশ কর্মীদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...