Thursday, June 25, 2026

মামলায় ধাক্কা রাজ্য সরকারের, কর্মচারীদের দিতে হবে বকেয়া ডিএ: স্যাট

Date:

Share post:

ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের করা আবেদন খারিজ করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতেই হবে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে আগেই রায় দিয়েছিল স্যাট। কিন্তু সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সরকার। সেই আবেদন খারিজ হয়ে গেল। এই পরিস্থিতির জন্য ডিএ দেওয়া সমস্যা বলে রাজ্যের পক্ষে জানানো হলে এনিয়ে ভাবা হবে বলে জানায় স্যাট।

স্যাট ২০১৯ এর জুলাই মাসে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ডি এ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এই নির্দেশের বিরুদ্ধে ট্রাইবুনাল কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য। দীর্ঘ প্রতীক্ষার পর সেই মামলায় রায় দান ছিল বুধবার। ডিএ মামলার রায় দেন স্যাটের বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশকুমার দাস। রাজ্য সরকারের করা আবেদন খারিজ করে পুরনো রায়ই বহাল রাখল স্যাট।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...