Saturday, April 4, 2026

রাজ্য সরকার যা বলছে তা সবার মানা উচিত: দিলীপ ঘোষ

Date:

Share post:

যে হারে সংক্রমণ বাড়ছে তাতে লকডাউন এবং সামাজিক দূরত্ব ছাড়া এটাকে সামলানো সম্ভব নয়। লকডাউন শুধু মুখে বললে হবে না, সেটা ব্যবহারিক ভাবে প্রয়োগ করতে হবে। বুধবার, সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকারের লকডাউনের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তবে, একইসঙ্গে তিনি অভিযোগ করেন, লকডাউন পশ্চিমবঙ্গে তিনমাস ধরে চলছে কিন্তু তার কঠোর প্রয়োগ দেখা যায়নি। সব স্বাভাবিক থেকে গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, জুলাইয়ের মাঝামাঝি সর্বোচ্চ পর্যায়ে যাবে সেটাই হয়েছে। এটা জানার পর যদি ব্যবস্থা না নেওয়া হয় স্বাভাবিক ব্যাপক সংক্রমণ ছড়াবে। “সরকার বলেছে সেটা রাজ্যবাসী মানা উচিত। আর এটা যাতে সবাই মানে সেটা সরকারের দেখা উচিত”- বলে মন্তব্য করেন তিনি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...