Monday, April 6, 2026

সুসংবাদ : গত ১১ মাসে সবথেকে সস্তা গ্যাসের দাম

Date:

Share post:

অতিমারির আবহে সুসংবাদ।  গত ১১ মাসের মধ্যে দিল্লিতে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে এলপিজি সিলিন্ডার। ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম রয়েছে ৫৯৪ টাকা। হিসাব বলছে, যা কিনা গত বছর অর্থাৎ ২০১৯ এর অগস্টের পর থেকে সবচেয়ে কম।

চলতি মাসেই বেড়েছিল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। আবার স্থানীয় ট্যাক্সের ওপর নির্ভর করেও এলপিজি বা রান্নার গ্যাসের দাম দেশের বিভিন্ন জায়গায় পরিবর্তিত হয়।অপরিশোধিত জ্বালানির দাম পরিবর্তনের কারণে এলপিজির দামো এক একসময় পরিবর্তন হয়ে থাকে।
দেখে নিন গ্যাসের দাম

ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে নয়াদিল্লিতে দাম ৫৯৪ টাকা। কলকাতায় সিলিন্ডার প্রতি দাম ৬২০ টাকা ৫০ পয়সা। আগে এই দাম ছিল ৬১৬ টাকা। অর্থাৎ সাড়ে ৪ টাকা বেড়েছে দাম। মুম্বইতে দাম চলছে ৫৯৪ টাকা। চেন্নাইতে ৬১০ টাকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...