Tuesday, March 24, 2026

লাইভ প্রেস মিটের মাঝেই হঠাৎ নাতির প্রবেশ, ওয়ার্ক ফ্রম হোমের বিড়ম্বনা থেকে বাদ যাননি মুখ্যমন্ত্রীও

Date:

Share post:

ওয়ার্ক ফ্রম হোমের বিড়ম্বনা? কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের লাইভ প্রেস কনফারেন্সে হঠাৎ তাঁর নাতির ঢুকে পড়ার দৃশ্য দেখে অনেকেরই তা মনে হতে পারে। করোনা সংক্রমণের আবহে এখন বাড়িতে বসেই কাজ করছেন সত্তরোর্ধ মুখ্যমন্ত্রী। সরকারি সব নির্দেশ দেওয়া হচ্ছে বাড়িতে বসেই। বাড়িতে বসে কাজ করলে স্বাভাবিকভাবেই অফিসের ফর্মাল পরিবেশ পাওয়া যায় না। তার উপর যদি বাড়িতে ছোটরা থাকে, তবে তো কথাই নেই। আমজনতার মত এবার সেই বিড়ম্বনায় পড়লেন কেরালার মুখ্যমন্ত্রীও।

মুখ্যমন্ত্রীর ওয়ার্ক ফ্রম হোমের এমনই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে ছবিটি পোস্ট করেন এক ইউজার। সেখানে দেখা যাচ্ছে, সাংবাদিক সম্মেলন চলার মাঝেই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর নাতি সেখানে চলে এল। সে দাদুকে কোনও একটি কাগজ দিয়ে গেল। হাসিমুখে সেটি নিলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে তাঁর নাতি ইশানের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, ওয়ার্ক ফ্রম হোমের কিছু বাস্তব অসুবিধা থাকে। এই অসুবিধা থেকে বাদ যাননি স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রীও। বিকেলের রুটিন সাংবাদিক সম্মেলনের মাঝেই আচমকা ঢুকে পড়েছে ইশান। সে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণার ছেলে। তবে এই দৃশ্যকে স্বাভাবিকভাবেই নিয়েছেন নেটিজেনরা।

 

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...