Monday, June 15, 2026

ধর্ষককে বাঁচাতে ৩৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে গ্রেফতার গুজরাতের মহিলা পুলিশ অফিসার

Date:

Share post:

এমনটাও হয়!

শেষ পর্যন্ত পুলিশই চাইছে ধর্ষক যাতে শাস্তি না পায়! তার জন্য নিচ্ছে ঘুষও। এমনই অভিযোগ এবার আহমেদাবাদ পশ্চিম মহিলা থানার ইনচার্জ শ্বেতা জাদেজার বিরুদ্ধে। ৩৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

প্রথম দফায় প্রায় ২০ লক্ষ টাকা নেন শ্বেতা। পরেরবার কেসের তদন্তের রিপোর্ট বদল করতে ১৫ টাকা আদায় করতে অপরাধের সঙ্গে দর কষাকষি শুরু করে। আর তারপরে ফাঁস হয়ে যায় ঘুষ নেওয়ার কথা। এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযুক্ত ধর্ষকের নাম কেনাল শাহ। আহমেদাবাদের একটি বেসরকারি সংস্থার দুই মহিলা কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। দুই নির্যাতিতার পরিবারের তরফ থেকেই মামলা দায়ের করা হয়েছিল। দুটি মামলার মধ্যে একটি মামলা তদন্তের দায়িত্বে ছিলেন শ্বেতা জাদেজা।

ওই দুই নির্যাতিতার মধ্যে একজনের অভিযোগ, তদন্ত কোনওভাবেই গতি পায়নি। এমনকী অপরাধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি।

জানা গিয়েছে, ধর্ষক কেনালের ভাই ভবেশের থেকে নাকি ৩৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন শ্বেতা জাদেজা। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।

শ্বেতার বিরুদ্ধে হওয়া এফআইআর-এ বলা হয়েছে, গত বছর কেনাল শাহের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হলেও তদন্তের কোনও রিপোর্ট পেশ করেননি শ্বেতা। কেনালের ভাইয়ের মারফৎ তাঁর কাছে নাকি আগাম ২০ লক্ষ টাকা পৌঁছে গিয়েছিল। সেই টাকা এসেছিল অন্যজনের সূত্র ধরে। অপরাধীর পরিবারের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগও ছিল শ্বেতা জাদেজার। সূত্রের খবর, আরও ১৫ লক্ষ টাকার জন্য অভিযুক্তকে চাপ দিচ্ছিলেন শ্বেতা। এই নিয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে দর কষাকষিও চলছিল তাঁর। আর তারপরেই সামনে আসে গোটা ব্যাপারটা।

গত শুক্রবার গ্রেফতার করা হয় অফিসারকে। শনিবার তাঁকে দায়রা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...