Tuesday, May 12, 2026

দাদার ছবিওয়ালা মাস্ক বেচে ৪৮ হতদরিদ্র পরিবারের পাশে সৌরভ ফ্যান ক্লাব

Date:

Share post:

যতই আতঙ্ক থাকুক মহামারির, প্রিয় দাদার জন্মদিন বলে কথা। তাই আবেগ হার মানিয়েছে যুক্তিকে। বিজ্ঞানকে। যদিও সচেতনতা, সতর্কতা, বিজ্ঞানের পথে হেঁটেই হল সবকিছু। প্রাক্তন ভারত অধিনায়ক, বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে মানবিক উদ্যোগ নিলো সৌরভ গাঙ্গুলি ফ্যান ক্লাব।

কলকাতা, বর্ধমান, আসানসোল, নদিয়া ও দুই ২৪ পরগনার মোট ৯০০০ জন সদস্য নিয়ে গড়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে মহারাজের ৪৮ তম জন্মদিনে সুপার সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত ৪৮টি দুর্গত পরিবারের মুখে খাবার তুলে দেওয়া হয় “মহারাজের দরবারে” নামক ফ্যান ক্লাবের পক্ষ থেকে।

মহারাজের আবির্ভাব দিবসে তাঁর ফ্যান ক্লাবের সদস্যরা বলছেন, “বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এটাই দাদার প্রথম জন্মদিন। স্বাভাবিক ভাবেই খুব স্পেশাল। তবে করোনার কারণে আমরা এবার কেক কাটার অনুষ্ঠান বাতিল করেছি। তার পরিবর্তে মাস্ক বানিয়েছি।”

প্রসঙ্গত, লর্ডসে সৌরভের অভিষেক টেস্ট ম্যাচ ও বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার ছবি নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ ধরণের মাস্ক। এখানেই শেষ নয়, “মহারাজের দরবারে” নামের এই ফ্যান ক্লাব সেই মাস্ক বিক্রি থেকে সংগৃহীত টাকায় এই কঠিন পরিস্থিতিতে গরিব-দুঃস্থ-দুর্গত পরিবারদের পাশে দাঁড়িয়েছে। সত্যি, সফল দাদার জন্মদিন।

Related articles

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...