Monday, June 15, 2026

হুগলির ২১ টি এলাকা কনটেনমেন্ট

Date:

Share post:

হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোনগুলিতে ১৪ টি পুর এলাকা এবং সাতটি গ্রামীণ এলাকা রয়েছে। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান, কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে।

*চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া* থানা এলাকার মধ্যে কনটেনমেন্ট জোনগুলি চিহ্নিত করা হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৯ জুলাই বিকেল ৫টা থেকে এই এলাকাগুলিতে লকডাউন লাগু হবে।

অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিছু খোলা থাকবে না।

যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই জোনগুলিতে সরকারি বা বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে।

১০০ শতাংশ লকডাউন করতে বদ্ধ পরিকর প্রশাসন। মানুষের যাতে খাদ্যের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে সচেতনতামূলক দু হাজার হোর্ডিং জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে বলে জানান জেলাশাসক।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...