Friday, June 5, 2026

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর: বাড়ছে বন্যার আশঙ্কা, বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণেও  

Date:

Share post:

বৃষ্টির দাপটে বিপর্যস্ত উত্তর। যে পরিমান বৃষ্টি হচ্ছে তা যথেষ্ট বেশি তা বলা যেতেই পারে, কারণ উত্তরের বেশিরভাগ জেলা আগে থেকেই জলমগ্ন। ফলে বন্যার সম্ভাবনা । এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকাল পর্যন্ত শিলিগুড়িতে ১৯.৩ মিলিমিটার, মালদহে ১৫.১ মিলিমিটার, জলপাইগুড়িতে ৫৭.৪ মিলিমিটার, দার্জিলিংয়ে ৫.৯ মিলিমিটার, , কোচবিহারে ১০.৫ মিলিমিটার , বালুরঘাটে ২৪.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা জ্বলীয় বাষ্পের পরিমান ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উত্তরে ফের বাড়বে বৃষ্টি। ৯ জুলাই থেকে ১২ জুলাই ভারী বৃষ্টির সতর্কতার মধ্যে টানা বৃষ্টির পূর্বাভাস মিলছে দার্জিলিং, কালিম্পঙে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। কোচবিহার, আলিপুরদুয়ারেও বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে কোচবিহারে। আলিপুরদুয়ারেও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভুটান পাহাড়ে বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জলপাইগুড়ি প্রশাসন। পাশাপাশি প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...