Saturday, April 4, 2026

মেটিয়াবুরুজে দুই গোষ্ঠীর সংঘর্ষে জের, সরানো হলো ওসিকে

Date:

Share post:

দু’গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মেটিয়াবুরুজ থানা এলাকায়। ঘটনা সোমবার রাতের। এই ঘটনার জেরে বদলি করা হলো মেটিয়াবুরুজ থানার ওসিকে। তবে লালবাজারে এক কর্তা জানিয়েছেন, এর সঙ্গে সংঘর্ষের ঘটনার কোনও যোগ নেই। নিছকই রুটিন বদলি।

মেটিয়াবুরুজ থানার ওসি রবীন বন্দোপাধ্যায়কে বদলি করা হয়েছে ওসি পাস (সদর) বিভাগে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মুকেশ সিং। তিনি পার্ক স্ট্রিট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা পুরসভার ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল এলাকার এক সমাজকর্মীর উপর। শুরু হয় দু’পক্ষের বচসা। এরপরই সংঘর্ষে রূপ নেয় তা। রণক্ষেত্রের চেহারা নেয় মেটিয়াবুরুজ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

তবে শুধুমাত্র মেটিয়াবুরুজ থানা নয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের ওসি এবং সাব-ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। ওসি পাস (সদর) সৌরভ ভট্টাচার্য বদলি হয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। কসবা থানার দায়িত্বে সিঁথি থানার ওসি সৈকত নিয়োগী। কসবার ওসি মানবচন্দ্র দাস বদলি হয়েছেন লালবাজারে গোয়েন্দা বিভাগে। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি অনিমেষ হালদার হলেন সিঁথি থানার নতুন ওসি। ইন্সপেক্টর কৃষ্ণচন্দ্র সাহা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে বদলি হলেন রিজার্ভ ফোর্সে। আমহার্স্ট স্ট্রিট থানার অতিরিক্ত ওসি তীর্থঙ্কর দে হলেন সার্ভে পার্ক থানার নতুন ওসি। সার্ভে পার্ক থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় বদলি করা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সার্ভে পার্ক থানার নতুন অতিরিক্ত ওসি হলেন থানার অতিরিক্ত ওসি প্রবীরচন্দ্র মণ্ডল। আমহার্স্ট স্ট্রিট থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন সার্ভে পার্কের অতিরিক্ত ওসি সাজিদ মল্লিক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...