Saturday, June 27, 2026

ভাইরাস-সংক্রমিত হয়ে হাসপাতালে ‘হিন্দু সংহতি’র প্রতিষ্ঠাতা তপন ঘোষ

Date:

Share post:

ভাইরাস-সংক্রমিত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ।

পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় গত ২৮ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বুধবার সকালে ওই হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে স্থিতিশীলও রয়েছে। তবে তাঁর শরীরে অত্যন্ত ধীরগতিতে অক্সিজেনের মাত্রা বাড়ছে। কিডনিসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বা রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।
তপনবাবুর ফুসফুস- সংক্রান্ত কিছু পুরনো সমস্যা ছিল। মূলত তার চিকিৎসাই এখন চলছে।

প্রসঙ্গত, তপন ঘোষ একসময় RSS-এর প্রচারক ছিলেন৷ কর্মপদ্ধতি নিয়ে মতবিরোধ হওয়ায় তিনি নিজেই “হিন্দু সংহতি” তৈরি করেন। দেশ-বিদেশে হিন্দুত্ব নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর ডাক পড়ে। বৃটেনের পার্লামেন্টেও তিনি বক্তব্য রেখেছেন। ইজরায়েলের গিয়েছেন। আমেরিকাতে বেশ কয়েকবার গিয়েছেন। গত বছর কলকাতায় এক আন্দোলন চলাকালীনই তপনবাবুকে পুলিশ গ্রেফতার করেছিলো৷ দীর্ঘদিন তিনি কারান্তরালে ছিলেন৷ পরবর্তীকালে তিনি ‘হিন্দু সংহতি’ থেকেও সরে আসেন।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...