Wednesday, June 17, 2026

লকডাউনের জের, গর্ভপাতে ব্যর্থ প্রায় ১৯ লক্ষ মহিলা

Date:

Share post:

লকডাউনের আবহে এবার গর্ভপাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল স্বেচ্ছাসেবী সংগঠন আইপাস ডেভলপমেন্ট ফাউন্ডেশন।

কীভাবে লকডাউন গর্ভপাতের ক্ষেত্রে বাধা হলো?

▪️করোনা চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্র কে ব্যবহার করা হচ্ছে।
▪️ সংশ্লিষ্ট কেন্দ্রে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা ভাইরাস আক্রান্তদের দেখভাল করছেন। ফলে গর্ভপাত অবহেলিত হয়েছে।
▪️এমনকী বন্ধ ছিল বহু বেসরকারি ক্লিনিক। অনেক ক্ষেত্রে তিনি খোলার পরেও সংক্রমণের ভয় থেকে গিয়েছিল।
▪️ দেশের বহু অঞ্চলে গর্ভনিরোধক ওষুধের জোগান ছিল না।
▪️ আবার যানবাহন না চলায় অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেননি।

আইপাস ডেভলপমেন্ট ফাউন্ডেশন জানাচ্ছে, ৮টি রাজ্যের ৫০৯টি স্বাস্থ্যকেন্দ্র, ৫২টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র, ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গায়নোকলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে সমীক্ষাটি চালানো হয়েছে। তথ্য অনুযায়ী, তিন মাস লকডাউনের জেরে দেশের প্রায় ১৯ লক্ষ মহিলা গর্ভপাত করাতে পারেননি। যার মধ্যে আবার ৮০ শতাংশই গর্ভপাতের ওষুধ পাননি বলে জানা গিয়েছে। ২৫ মার্চ থেকে ২৪ জুনের মধ্যে ৩৯ লক্ষ মহিলা গর্ভপাত করাতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে ৪৭ শতাংশই ব্যর্থ হয়েছেন।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...