Friday, June 26, 2026

করোনায় একদিনে হাজারের বেশি সংক্রমণ, মৃত্যুতেও ফের রেকর্ড বাংলায়

Date:

Share post:

করোনা মোকাবিলায় আজ, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে কন্টেনমেন্ট জোনগুলিতে ফের শুরু হয়েছে কঠোর লকডাউন। আর আজই করোনায় একদিনে হাজারের বেশি সংক্রমণ এবং মৃত্যুতেও ফের রেকর্ড গড়লো। বাংলা।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জন করোনা রোগীর। রাজ্যে একদিনে সংক্রমণ ও মৃত্যুর হিসেবে এটিই এখনও পর্যন্ত সর্বাধিক। সব মিলিয়ে এ পর্যন্ত বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৫৪। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,৯১১। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এদিন স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,২৩১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১৬,৮২৬।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...