Thursday, March 19, 2026

জালিয়াতির চরম পর্যায়! বারবার নথি বদলে পরিচয় গোপন বিকাশের

Date:

Share post:

৬ দিন ধরে নিখোঁজ থাকার পর পুলিশের জালে ধরা পড়েছে কুখ্যাত অপরাধী বিকাশ দুবে। এরপর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, ভুয়ো পরিচয়পত্র নিয়ে মধ্যপ্রদেশে ঢুকেছিল বিকাশ। গাড়িতে দুই সঙ্গীকে নিয়ে গিয়েছিল। সঙ্গে ছিল ভুয়ো আইডি কার্ড। পুলিশ সূত্রে খবর, বিকাশের পদবী ‘পাল’ ছিল। বিকাশকে পালাতে এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির

নেপথ্যে কে বা কারা আছে তা খুঁজছে পুলিশ।

বিকাশকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ২৫টি টিম অভিযান চালায়। শেষমেষ পাকড়াও করা হয় বিকাশকে। যদিও বিকাশ নিজেই আত্মসমর্পণ করেছে বলে অনেকের মত। বিকাশ কে গ্রেফতার করতে কানপুরের বিক্রু গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে হানা দিয়েছিল পুলিশবাহিনী। বাড়ির কাছে পৌঁছতে ই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় গুলি বৃষ্টি। তাতে নিহত হয়েছেন আট পুলিশকর্মী। আহত হয়েছেন আরও সাতজন।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...