Thursday, March 19, 2026

আন্দোলনের জের: ভাইরাস ছাড়া অন্য চিকিৎসার জন্যেও দরজা খুলল মেডিক্যালে

Date:

Share post:

আন্দোলনের পর মিলল ফল। অবশেষে ভাইরাসে আক্রান্ত ছাড়া অন্য রোগীদের জন্যেও খুলে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজ। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজে এই বিষয়ে নোটিস দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, অন্য রোগীদের জন্য ইন্ডোর এবং বর্হিবিভাগ দুই-ই চালু হতে চলেছে। ফলে মেডিক্যাল কলেজের ছাত্রদের ক্লিনিক্যাল ক্লাস ফের স্বাভাবিক ভাবে চলবে।

এদিকে এই ঘোষণার পর খুশি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত, মহামারির সংক্রমণ শুরু হওয়ার পরেই মেডিক্যাল কলেজকে ভাইরাস আক্রান্তদের হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। অন্য রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ জুলাই থেকে আন্দোলনে নামেন মেডিক্যাল কলেজের কয়েকশো পিজিটি-ইন্টার্ন। তাঁদের দাবি ছিল, যে সমস্ত বিল্ডিংয়ে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা হচ্ছে না, অবিলম্বে সেখানে অন্য রোগীদের চিকিৎসা শুরু করতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে স্বাস্থ্যদফতর। মেডিক্যাল কলেজ পরিদর্শন করে কমিটি একটি রিপোর্ট তৈরি করে। এরপরেই বুধবার কলকাতা মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধানদের ডেকে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...