Monday, April 6, 2026

কেন এরকম আচরণ কুলভূষণের!  

Date:

Share post:

কুলভূষণ যাদবের উপর চরবৃত্তির দায় চাপিয়েছে পাকিস্তান।পাকিস্তানের জেলে বন্দি ভারতের প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদব। কিন্তু ইমরান সরকারের দাবি, এই রায়ের পুনর্বিবেচনা করতে চান না কুলভূষণ যাদব।

আন্তর্জতিক ন্যায় বিচার আদালতের হস্তক্ষেপে আটকে আছে কুলভূষণের মৃত্যদণ্ড। এই অবস্থায় পাকিস্তানের দাবি, কুলভূষণ প্রাণভিক্ষার আবেদন করতে নারাজ। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, ১৭ জুন প্রাণ ভিক্ষা করার কথা ছিল কুলভূষণের। তবে আইনি অধিকার ব্যবহার করতে চাননি তিনি।

২০১৭ সালের এপ্রিলে প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সেনা আদালত। তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছিল। এরপর আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের দ্বারস্থ হয় ভারত। পাকিস্তানের দাবি বালুচিস্তানে ভারতের হয় চরবৃত্তি করতেন কুলভুষণ। যদিও এই দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেনি ইমরানের দেশ।
উল্লেখ্য, চরবৃত্তির দায়ে তারপর বিষয়টি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে তোলে ভারত। এনিয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। পাকিস্তানের দাবি, বালোচিস্তানে ভারতের হয়ে চরবৃত্তি করতেন কুলভূষণ। ওই দাবির পক্ষে অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তান।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...