Friday, June 26, 2026

পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্র লাভজনক সংস্থাকে বেসরকারিকরণ করছে, অভিযোগ সুদীপের

Date:

Share post:

কেন্দ্রের জন বিরোধী নীতি ও লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে ফের পথে নামলো তৃণমূল। আজ, বৃহস্পতিবার কেন্দ্রের কোল ইন্ডিয়া বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ডালহৌসিতে কোল ইন্ডিয়া সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

বিক্ষোভ অবস্থানে যোগ দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “জাতীয় সম্পদ বেসরকারিকরণ করায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র বিরোধিতা করছি আমরা। দেশের মধ্যে সব বিষয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি সরকার”। একই সঙ্গে তিনি বলেন, “বাংলা থেকে কোল ইন্ডিয়ায় সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাকে কোণঠাসা করে দেওয়ার অপচেষ্টা করতে চাইছে কেন্দ্র। কিন্তু আমরা তা হতে দেবো না”।

তাঁর আরও অভিযোগ, “১০০ ভাগ বিদেশি বিনিয়োগ সেটা ভাবা যায় না কোল সেক্টরে। মানুষকে আড়াল করে সব কাজ করছে কেন্দ্রীয় সরকার। একটা সুযোগকে কাজে লাগছে কেন্দ্রীয় সরকার। যখন করোনা নিয়ে দেশের-বিশ্বের মানুষ উদ্বিগ্ন, এমন সব নীতি নিচ্ছে কেন্দ্র। আমরা বর্ষাকালীন অধিবেশনে সংসদে এর তীব্র বিরোধিতা করবো”।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...