Tuesday, March 24, 2026

ব্ল্যাকমেল করে ফাঁকা ফ্ল্যাটে টলি অভিনেত্রীকে শারীরিক নির্যাতন, তারপর?

Date:

Share post:

ফাঁকা ফ্ল্যাটে শারীরিক নির্যাতন, ধর্ষণ। এবার এক টলিউড অভিনেত্রীর এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তারই প্রেমিকের বিরুদ্ধে।

বছর ২৬-এর ওই টলিউড অভিনেত্রীর দাবি, গত ৫ জুলাই গল্ফগ্রিনে তাঁর ফ্ল্যাটে যান অভিযুক্ত যুবক। সেখানে জোর করে তাঁকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। অভিনেত্রী রাজি না হলে তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে। ওই যুবকের সঙ্গে অবশ্য প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রীর।

অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁর অশ্লীল ছবি মোবাইলে ভিডিও করে রাখা আছে বলে জানায় তাঁর প্রেমিক। তাই শারীরিক সম্পর্কে না গেলে বা কাউকে বিষয়টি জানালে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছে বছর ৩২-এর অভিযুক্ত যুবকটি।

সেই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, “অপমান ও নির্যাতন সহ্য করতে না পেরে একটা আত্মহত্যা করার কথাও ভাবি।” যদিও শেষ পর্যন্ত সেই রাস্তায় হাঁটেন নি অভিনেত্রী। তিনি ওই যুবকের বিরুদ্ধে থানায় ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...