Thursday, June 25, 2026

Breaking: এটিকে মোহনবাগানের সবুজ মেরুণ জার্সিতে পাল তোলা নৌকো

Date:

Share post:

আইএসএল-এ মাঠে নামছে এটিকে মোহনবাগান। আজ মরসুমের প্রথম বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হল।
জার্সির রং থাকছে সবুজ মেরুণ, থাকছে ক্লাবের লোগো পালতোলা নৌকা ।জার্সির রঙে সবুজ মেরুণের ছোঁওয়া রাখতে আপত্তি নেই এটিকের। শুক্রবারই চূড়ান্ত হয়ে গেল মোহনবাগান-এটিকের নয়া রূপ।
জানিয়ে দেওয়া হল, আগামী মরশুমে ‘এটিকে মোহনবাগান’ হিসেবে খেলবে দল। লোগোয় লেখা থাকবে এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। তবে লোগোর ছবিতে জায়গা করে নিয়েছে পালতোলা নৌকোই। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটিকের ডানা যুক্ত সিংহের বদলে লোগোয় স্থান দেওয়া হবে ঐতিহ্যবাহী পালতোলা নৌকোকেই। একই সঙ্গে জার্সির রংও সবুজ-মেরুণ রাখতে সফল হয়েছেন বাগান কর্তারা।
ভার্চুয়াল এই বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন অগণিত সবুজ মেরুণ সদস্য-‌সমর্থক। নতুন দলের নাম, জার্সির রঙ, লোগো নিয়ে সকলের আগ্রহ ছিল তুঙ্গে । বাগান সমর্থকরা চেয়েছিলেন তাঁদের ক্লাবের নাম, লোগো, জার্সির রঙকে প্রাধান্য দিয়েই যেন সব সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের সেই আবেগকে প্রাধান্য দেওয়া হল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...