Thursday, June 4, 2026

নতুন রেকর্ড গড়ে দেশে একদিনে আক্রান্ত ২৬,৫০৬

Date:

Share post:

দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণ ও মৃতের নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২৬ হাজার ৫০৬ জন। এখনও পর্যন্ত ভারতে একদিনের হিসেবে যা সর্বাধিক। এই সময়ের মধ্যে দেশে মৃত্যু হয়েছে আরও ৪৭৫ জন রোগীর। সব মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২। মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৬০৪ জনের। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৬৮৫ জন করোনা রোগী। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৫১২ জন করোনাজয়ী।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...