Saturday, April 4, 2026

চিনকে চাপে রাখতে কৌশল: ভারতের সঙ্গে নৌমহড়ায় জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া!

Date:

Share post:

চলতি বছরের শেষে বঙ্গোপসাগরে মালাবার বার্ষিক নৌমহড়ায় অংশ নিতে চলেছে ভারত-জাপান-আমেরিকা-অস্ট্রেলিয়া। চিনকে চাপে রাখতে এই কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা । নৌসেনার এক আধিকারিক জানিয়েছেন, আগামী সপ্তাহেই মালাবার এক্সারসাইজের জন্য অস্ট্রেলিয়াকে নিমন্ত্রণ পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সীমান্ত উত্তেজনার এই টানটান পরিস্থিতে এবার সেই লক্ষ্যেই এগোতে চলেছে ভারত। মালাবারে বার্ষিক নৌসেনা মহড়ায় আমেরিকা ও জাপানের সঙ্গে অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিতে চলেছে নয়া দিল্লি, নৌসেনা সূত্রে খবর এমনটাই।
তবে এই ব্যাপারে শুরু থেকেই আমেরিকায় সায় আছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গালওয়ানে চিনা সেনার তৎপরতা বাড়ার পরেই ভারত মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ নৌমহড়া করে ভারত। যদিও জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স জানায়, যুদ্ধপ্রস্তুতি নয় বরং দ্বিপাক্ষিক বোঝাপড়া বাড়াতেই এই মহড়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...