Saturday, April 4, 2026

এশিয়ার সবচেয়ে বৃহত্তম সোলার প্লান্ট উদ্বোধন করবেন মোদি

Date:

Share post:

শুক্রবার এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের রেওয়া সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হবে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের। মধ্যপ্রদেশের রিভা জেলায় অবস্থিত এটি।

এশিয়ার বৃহত্তম এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ৭৫০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং এই প্রকল্প বাস্তবায়িত করতে মোট খরচ হবে ৪,৫০০কোটি টাকা। প্রায় ৫০০ হেক্টর জমির উপর এই প্রকল্পের ২৫০ মেগাওয়াটের তিনটি সৌরবিদ্যুৎ উৎপাদক ইউনিট রয়েছে। জানা গিয়েছে, এই সোলার পার্কটির উন্নয়নের জন্য কেন্দ্রের তরফ থেকে ১৩৮ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রেওয়া প্রকল্প থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টন কার্বনের হ্রাস ঘটাবে। আর এটিই হল ‘ক্লিন টেকনোলজি ফান্ড ইন্ডিয়ার’ তৈরি প্রথম সৌর প্রকল্প।

এছারাও এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ‘পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি’,মধ্যপ্রদেশ এবং দিল্লির মেট্রোরেল কর্পোরেশন। আর এই সৌরকেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে দিল্লি মেট্রোরেলে, ২৪ শতাংশ সরবরাহ করা হবে গণপরিবহনের মাধ্যমগুলিতে এবং বাকি বিদ্যুৎ অন্যান্য রাজ্যগুলিকে দেওয়া হবে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...