Saturday, April 4, 2026

অবশেষে প্রকাশ্যে এলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত বিজেপি নেতা! কী বললেন তিনি?

Date:

Share post:

সম্প্রতি বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগকারিণী জোর করে টাকা নেওয়া ও তোলাবাজিরও অভিযোগ এনেছেন। গত ৩ জুলাই ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা শহরতলি জেলার সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হরিদেবপুর থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগ দায়ের করেন তাঁদেরই দলের এক মহিলা।

এমন অভিযোগ ওঠার পর তিনি ওই মহিলার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলের রাজ্য নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন। জানা গিয়েছে, সোমনাথবাবুর পদত্যাগ গ্রহণ করেছে রাজ্য নেতৃত্ব। যদিও বিজেপি নেতার দাবি, দল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং দল তাঁর পাশে আছে বলেই জানিয়েছে।

এরপর হাইকোর্ট এই অভিযোগের শুনানির ভিত্তিতে সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে আগাম জামিন মঞ্জুর করে।
আদালতে জামিন পাওয়ার পর সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। শুধুমাত্র পরিকল্পিতভাবে তাঁকে ও তাঁর দলকে কালিমালিপ্ত করার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর দাবি, আদালতে তাঁর জামিন পাওয়ার মধ্য দিয়েই প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ। তিনি আদালত ও আইনি ব্যবস্থার কাছে কৃতজ্ঞ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...