Monday, April 6, 2026

টিটাগড়ে পরপর ৫টি গুলিতে ঝাঁঝরা কলেজ ছাত্র, ধৃত দুই কুখ্যাত সমাজবিরোধী

Date:

Share post:

ফের প্রকাশ্যে শুট আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার অন্তর্গত উরনপাড়া এলাকায় । দুষ্কৃতীদের গুলিতে নিজের বাড়ির সামনে নির্মনভাবে খুন হল এক কলেজ ছাত্র। মৃতের নাম তৌফিক আলি (২০)। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কলেজ ছাত্র তৌফিক আলিকে তার বাড়ির সামনেই দুষ্কৃতীরা এসে পরপর ৫ রাউন্ড গুলি চালিয়ে খুন করে। সবকটি গুলি তৌফিক আলির শরীরে লাগে বলে এলাকার বাসিন্দারা জানান। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে টিটাগড় থানার অন্তর্গত উরনপাড়া এলাকায়। নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই কলেজ ছাত্র।

অপরাধী

এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন টিটাগড় থানায়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তৌফিক আলীর মৃতদেহ উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালের মর্গে দেহটি পাঠায় । এদিকে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে ছোটু নামে স্থানীয় এক দুষ্কৃতীর নাম।

তৌফিকের বাবা বলেন, “আমার ছেলে কলেজে পড়ত। কোনও ঝামেলায় ও যেত না । রাত ৮ টা নাগাদ ওর সঙ্গে ছট্টুর সামান্য বচসা হয় রাস্তায় বাইক রাখা নিয়ে । সেই ঘটনা তখন মিটেও যায়, তবে এর কিছুক্ষণ পরেই ওই দুষ্কৃতী তার দু-জন শাগরেদকে নিয়ে এসে প্রকাশ্যে আমার ছেলের উপর পরপর ৫ টি গুলি চালায় । বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আমার ছেলে । সবার চোখের সামনে ও মারা গেল । ওই দুষ্কৃতীদের কঠোর শাস্তি চাই আমরা । ওদের ফাঁসি হোক ।”

এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বলেন, ছট্টু এলাকায় সন্ধ্যা হলেই মদের আসর বসায় । বাইরের দুষ্কৃতীদের ইদানিং আনাগোনা বেড়ে গিয়েছিল পাড়ায় । ও অবৈধ আগ্নেয়াস্ত্র কোথায় পেল ? খুঁজে বের করতে হবে পুলিশকে । এদিকে এই ঘটনার তদন্তে নেমে মাত্র ১০ ঘণ্টার মধ্যেই পুলিশ ২ অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করে । পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, ছট্টুর সঙ্গে তৌফিকের পুরনো শত্রুতা ছিল । ওই দুষ্কৃতীর অসামাজিক কাজে একাধিকবার বাধা হয়ে দাঁড়িয়েছিল তৌফিক । সেই শত্রুতার কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...