Monday, April 6, 2026

বিয়ে করতে যাওয়ার পথে পালাল ‘বর’! আদালতের দ্বারস্থ ‘কনে’  

Date:

Share post:

স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। দুই সন্তানের মা। ওই মহিলাকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে যাচ্ছি বলে রাস্তায় মহিলা এবং দুই সন্তানকে দাঁড় করিয়ে রেখে চম্পট দিল ওই যুবক।
ঘটনাটি ঘটেছে হুগলির মগরা এলাকায়। ত্রিবেণীর কালীতলার বাসিন্দা ওই মহিলা স্বামী পরিত্যক্তা। বছর দু’য়েক ধরে ওই মহিলার সঙ্গে অসময়ের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে আলাপ জমায় ত্রিবেনী কাঁঠালতলার বাসিন্দা শুভঙ্কর দাস(শুভ)।

অভিযোগ, তাঁর সঙ্গে বারংবার সহবাস করে শুভ। চলতি মাসের দুই তারিখ রাতে ওই মহিলার বাড়িতে শুভর যাওয়া নিয়ে এলাকাবাসীরা ঝামেলা করেন। এরপর  শুভ তাঁকে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

অভিযোগ, বিয়ে করতে যাওয়ার পথেই মাঝ রাস্তায় দুই সন্তানের সঙ্গে ওই মহিলাকে  দাঁড় করিয়ে রেখে চম্পট দেয় শুভ। এরপর মহিলা ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোনে হুমকি দিলেও ওই মহিলার কাছে আর আসেননি শুভ।

বারংবার এবিষয়ে মগরা থানায় অভিযোগ জানালেও কোন কাজ না হওয়ায় অবশেষে শনিবার চুঁচুড়া আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...