Sunday, March 22, 2026

বিকাশকে মেরে জেলে জামাই আদরের খরচা বাঁচানোর জন্য যোগীর পুলিশকে ধন্যবাদ অনুপমের

Date:

Share post:

উত্তরপ্রদেশের গ্যাংস্টার “ডন” বিকাশ দুবের এনকাউন্টারে নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। কুখ্যাত এই দুষ্কৃতীর বিরুদ্ধে যোগী রাজ্যে ৬০টিরও বেশি অপরাধমূলক মামলার অভিযোগ ছিল। একাধিক পুলিশকর্মীকেও নির্মম ভাবে হত্যা করেছিল তার গ্যাং। অবশেষে মধ্য প্রদেশ থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। ট্রানজিট রিমান্ডে তাকে কানপুরে নিয়ে আসার সময় এনকাউন্টার করে পুলিশ। বিকাশ নাকি পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। আত্মসমর্পণ করতে বলে পুলিশ। এরপরেও সে নাকি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারপর পুলিশের পাল্টা গুলিতে বিকাশের মৃত্যু হয়। এনকাউন্টারে বিকাশকে খতম করার পর এমনই অনেক তথ্য উঠে আসছে। এদিকে, এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

কিন্তু বিকাশ এনকাউন্টারের পর উত্তরপ্রদেশ পুলিশ ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরা।

এনকাউন্টারে বিকাশের মৃত্যুতে পুলিশকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় করা একটি পোস্টে অনুপম লিখেছেন, “থানায় ঢুকে মন্ত্রীকে হত্যা করা, কর্তব্যরত ৮ জন পুলিশকে খুন করা-সহ আরও ৬০টি মামলায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে পুলিশি এনকাউন্টারে খতম। জেলে বসে জামাই আদর করানোর খরচা এবং ভারতীয় বিচার-ব্যবস্থার মূল্যবান সময় বাঁচানোর জন্য উত্তরপ্রদেশ পুলিশ ও যোগী সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।”

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...