Sunday, March 22, 2026

এটিকে-মোহনবাগান ঐতিহাসিক চুক্তি ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় রচনা করলো: নীতা আম্বানি

Date:

Share post:

অ্যাটলেটিকো দি কলকাতা (ATK) এবং শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক গাঁটছড়ার মধ্যে আন্তর্জাতিক সম্ভাবনা দেখছেন নীতা আম্বানি। আইএসএল-এর অন্যতম উদ্যোক্তা নীতা আম্বানি তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে বলছেন, “ইন্ডিয়ান সুপার লিগে কিংবদন্তি ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগানকে জানাই স্বাগত। ১৩০ বছরের প্রাচীন-ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে আইএসএল-এর তিনবার চ্যাম্পিয়নের আনুষ্ঠানিক সংযুক্তিকরণ ঘটলো। আমি মনে করি, এই ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে ভারতীয় ফুটবলে এক নতুন অধ্যায় রচিত হবে”।

এখানেই শেষ নয়, নীতা আম্বানি আরও বলেন, “মোহনবাগান ও এটিকে ভারতীয় ফুটবলের দুই পাওয়ার হাউস। মোহনবাগান ভারতের প্রাচীনতম এবং বিখ্যাত একটি ফুটবল ক্লাব, তাই ওদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আইএসএল টুর্নামেন্ট স্বাগত জানাই। আমি ধন্যবাদ জানাই সঞ্জীব গোয়েঙ্কাকে, যিনি আই লিগ চ্যাম্পিয়নদের আইএসএলে দু-হাত ভরে আপন করে নিয়েছেন”।

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...