Sunday, June 7, 2026

ক্রিকেটের নন্দন কানন এবার কোয়ারেন্টাইন সেন্টার

Date:

Share post:

রাজ্য সরকার মনে করলে করোনা চিকিৎসায় কোয়ারেন্টাইন সেন্টার হতে পারে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই এমন মানবিক প্রস্তাব দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই সূত্র ধরেই করোনা মোকাবিলায় ইডেন গার্ডেন্সে হতে চলেছে কোয়ারেন্টাইন সেন্টার।

শুক্রবার লালবাজারে কলকাতা পুলিশের আধিকারিকের সঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার বৈঠক হয়। এরপরই ইডেন গার্ডেন্স পর্যবেক্ষণ করে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সরেজমিনে খতিয়ে দেখার পর প্রাথমিকভাবে ঠিক হয়েছে ইডেন গার্ডেন্সের E, F, G এবং H ব্লকের গ্যালারির নিচে এই কোয়ারেন্টাইন সেন্টার করা হবে।

উল্লেখ্য, এর আগে এমসিএ-এর পক্ষ থেকে মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য মহারাষ্ট্র সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং সেইমতো এখন ওয়াংখেড়ে স্টেডিয়াম দেশের সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টার।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...