Friday, April 3, 2026

আগের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্ত ২৭,১১৪ ও মৃত ৫১৯

Date:

Share post:

যতদিন যাচ্ছে দেশজুড়ে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার যা হলো, তা ভাবলেই শিউরে উঠতে হয়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২৭ হাজার ১১৪ জন। ভারতে একদিনের হিসেবে যা সর্বাধিক। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫১৯ জন রোগীর। এটিও দেশে একদিনের মৃত্যুর হিসেবে সর্বাধিক। সব এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। মৃত্যু হয়েছে মোট ২২ হাজার ১২৩ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭ জন রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৫ জন করোনাজয়ী।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...