Monday, April 6, 2026

মহামারির মোকাবিলায় কমানো হলো রেপো রেট : আরবিআই গভর্নর

Date:

Share post:

করোনার কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। মহামারি পরিস্থিতির উপর এখন দেশের অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করছে। সপ্তম এসবিআই ব্যাঙ্কিং এবং ইকোনমিক কনক্লেভে একথা বলেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, মহামারির জন্য রেপো রেট ২০১৯ ফেব্রুয়ারি মাসের নিরিখে ১৩৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

তিনি বলেন, গত ১০০ বছরের মধ্যে সবথেকে বড় স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জীবিকার ক্ষেত্রে। এর ফলে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি মোকাবিলা করা কিছুটা সহজ হবে। এমপিসি সিদ্ধান্ত নিয়েছে, ১১৫ বেসিস পয়েন্টে রেপো রেট কাটা হবে। সুতরাং ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নিরিখে মোট ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কেটেছে আরবিআই।

তাঁর কথায়, মহামারির জন্য অব্যবহৃত মূলধন ক্ষয় হবে অনেক বেশি। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে শক্ত কাঠামো তৈরি করতে হবে। ঋণ প্রবাহ বিবরণীতে আর্থিক স্থিতিস্থাপকতা তৈরির ক্ষেত্রে মূলধন জোগাড় করা গুরুত্বপূর্ণ। ভারতের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে ভারতের শিল্প সংস্থা সমস্যার মধ্যে পড়বে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি জানান, পাঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের স্টেকহোল্ডারদের সঙ্গে আরবিআই যোগাযোগ রাখছে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...