Monday, April 6, 2026

আতঙ্ক: ভোররাত থেকে কাকভোর দফায় দফায় ছিনতাই

Date:

Share post:

ভাটপাড়ার অন্তর্গত বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের মাদরাল মোড়ের কাছে শনিবার ভোররাত থেকে কাকভোর পর্যন্ত দফায় দফায় পথচারীদের থেকে বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ। এক সপ্তাহে এই নিয়ে ৪ বার এইরকম ঘটনা ঘটল বলে অভিযোগ স্থানীয়দের। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ভোররাতে মাছ ব্যবসায়ীরা যান। তাঁদের কাছে নগদ টাকা থাকে। লকডাউনের জন্য অনেকে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ছিনতাইবাজরা। বারবার একই ধরনের ঘটনায় ভাটপাড়া থানার পুলিশের ওপর এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...