Saturday, June 20, 2026

মাস্ক পরে বাসে ওঠার বার্তা দিতে গিয়ে গণপ্রহারে খুন হতে হল চালককে

Date:

Share post:

এমন আতিমারি পরিস্থিতিতে এক বাস চালকের ‘অপরাধ’ ছিল যাত্রীদের সতর্ক করা। অর্থাৎ সব যাত্রীরা যাতে মাস্ক পরে বাসে ওঠেন। এই কারণের জন্য গণপ্রহরে খুন হতে হলো তাঁকে।

ঘটনা দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের এক শহরের। এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। সেখানে আতিমারি পরিস্থিতিতেই চালু হয়েছে গণপরিবহন। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরনো বারণ। কিন্তু কে শোনে কার কথা! দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বায়োঁ শহরে মাস্ক ছাড়াই বাসে উঠেছিলেন বেশ কয়েকজন যাত্রী। চালক ফিলিপ তাঁদের প্রথমে মাস্ক পরার অনুরোধ জানান। তাঁরা কেউ তাঁর অনুরোধের তোয়াক্কা করেননি। এরপর ফিলিপ জানান, মাস্ক না পরলে বাস থেকে নেমে যেতে হবে। চালকের এই সচেতনতাই তাঁর বিপদ ডেকে আনে। এরপর বছর উনষাটের বাসচালক ফিলিপকে ব্যাপক মারধর করতে শুরু করেন যাত্রীরা। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করখ হয়। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ব্রেন ডেথ হয় ফিলিপের। এরপর পরিবারের অনুমোদন সাপেক্ষে ভেন্টিলেশন খুলে মৃত ঘোষণা করা হয় তাঁকে।

এই খবর প্রকাশ্যে আসতেই বায়োঁর রাস্তায় মৌন মিছিল করেন বাস চালকরা। কাজ বয়কটের ডাক দেন তাঁরা।

দেশের নতুন প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্সের মতে, অপরাধীদের শাস্তি হবেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ ঘটনার তদন্তে নেমে ২ যুবকের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু করেছে। এছাড়া আরও ৪ বাসযাত্রীর বিরুদ্ধে অপরাধীদের সাহায্য করার অভিযোগ পৃথক মামলা দায়ের হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...