Monday, April 6, 2026

ডেউচা-পাচামি: জমি অধিগ্রহণে শুরু নথি তৈরির কাজ

Date:

Share post:

ডেউচা-পাচামির কয়লাখনির জমি অধিগ্রহণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য।উত্তোলনের এলাকায় বাসিন্দাদের জমির দলিল তৈরির কাজ শুরুর নির্দেশ মুখ্যসচিব রাজীব সিনহার। ভূমি দফতর ওই জায়গাতেই শিবির করে বাসিন্দাদের জমির কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজনমতো রেকর্ড সংশোধন করে দেবে। মালিকানার কাগজও দেওয়া হবে।

সিঙ্গুরে জমির রেকর্ড না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভূমি সচিবকে জনজাতি ও সাধারণ বাসিন্দাদের জমির কাগজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যসচিব।
কারণ, জমির মালিকানা স্পষ্ট হলে ক্ষতিপূরণ দিতে সুবিধা হবে।
রাজীব সিনহা জানান, জমির মালিকদের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে সরকার ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ক্ষতিপূরণ হিসেবে জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি, কাজের বদলে কাজ দেওয়া হবে। তবে সরকারি চাকরির কোনও নিশ্চয়তা নবান্ন দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। ব্যক্তিগত ক্ষতিপূরণের পাশাপাশি সামাজিক ক্ষতিপূরণের বিশেষ প্যাকেজ ঘোষণা করবে সরকার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...